বেলকুচিতে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত (ভিডিও সহ)
২৬ এপ্রিল, ২০২৬ ০৬:৪৪ পূর্বাহ্ন

  

বেলকুচিতে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত (ভিডিও সহ)

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২৬-০৬-২০১৯ ০৪:৫৫ অপরাহ্ন
বেলকুচিতে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত (ভিডিও সহ)
জহুরুল ইসলামঃ সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের বেলকুচিতে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত  হয়েছে। বুধবার সকালে বেলকুচি উপজেলা অডিটরিয়ামে দিবসটি উপলক্ষে র‍্যালী, অলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফসানা ইয়াছমিনের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, পৌর মেয়র বেগম আশানূর বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি একেএম ইউসুফজী খাঁন, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান সহ আরও অনেকে। এসময় বক্তরা তাদের বক্তব্যের মধ্যদিয়ে মাদকদ্রব্যের ভয়াবহতা বিষয়ে আলোচনা করেন এবং এর করাল গ্রাস থেকে রক্ষা পেতে জনসচেতনা গড়ে তোলার আহব্বান জানান। পরে স্কুলের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৬-০৬-২০১৯ ০৪:৫৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 621 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com