উল্লাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ছাদ থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা
০৭ মে, ২০২৬ ১১:২১ অপরাহ্ন

  

উল্লাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ছাদ থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২৬-০৬-২০১৯ ১১:৪৬ পূর্বাহ্ন
উল্লাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ছাদ থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া কেন্দ্রীয় মসজিদের ছাদ থেকে লাফিয়ে পড়ে আব্দুল খালেক (৩২) নামে এক যুবক আত্মহত্যা করেছে। বুধবার (২৬ জুন) সকালে উল্লাপাড়া বাজারে ৫ তলা ভবন বিশিষ্ট কেন্দ্রীয় জামে মসজিদের এ ঘটনা ঘটৈ। নিহত আব্দুল খালেক উপজেলার কয়ড়া ইউনিয়নের দাদপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে। উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কওশিক আহমেদ জানান সকালে মসজিদের ছাদ থেকে লাফিয়ে পড়ে যুবক আব্দুল খালেক। তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে উল্লপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করেছে। পারিবারিক সূত্রের বরাদ দিয়ে ওসি আরও বলেন, নিহত যুবক আব্দুল খালেক একজন মানসিক প্রতিবন্ধী ছিল।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৬-০৬-২০১৯ ১১:৪৬ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 2106 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com