শিরোনামঃ
নিউজরুম ২৫-০৬-২০১৯ ০৪:১৬ অপরাহ্ন |
মো. আব্দুল বাতেনঃ শ্রীবরদীতে শিশু সুরক্ষা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুন মঙ্গলবার দুপুরে শ্রীবরদী এপি ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে পৌর শহরের কলেজ রোডে এস.কে কম্পিউটার হলরুমে উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন শ্রীবরদী এপি ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার ফ্লোরা মাং সাং। শিশু সুরক্ষার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন এপি ওয়ার্ল্ড ভিশনের চাইল্ড প্রোটেকশন অফিসার শিমুল জেং চাম। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কালের কন্ঠ প্রতিনিধি রেজাউল করিম বকুল, ইত্তেফাক প্রতিনিধি আব্দুল বাতেন, যুগান্তর প্রতিনিধি ফরিদ আহম্মেদ রুবেল, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি তাসলিম কবির বাব, দৈনিক সংবাদ প্রতিনিধি ফেরদৌস আলী, , যায়যায় দিন প্রতিনিধি রমেশ সরকার, ইংরেজি পত্রিকার প্রতিনিধি মঞ্জুরুল ইসলাম মঞ্জু, , দৈনিক শিক্ষা ডটকম প্রতিনিধি কেএম ফারুক মনি, দৈনিক জাহান প্রতিনিধি শওকত জামান, দৈনিক জনতা প্রতিনিধি গোলাম মোস্তুফা ও দৈনিক বাংলাদেশের আলো প্রতিনিধি পিকেএস দিপন প্রমূখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com