শিসউক নানা প্রলোভন দেখিয়ে উম্মুক্ত জলাশয়ে মাছ চাষ প্রকল্প গ্রহন করার প্রতিবাদে তাড়াশে এলাকাবাসীর বিক্ষোভ
৩০ এপ্রিল, ২০২৬ ০২:০১ পূর্বাহ্ন

  

শিসউক নানা প্রলোভন দেখিয়ে উম্মুক্ত জলাশয়ে মাছ চাষ প্রকল্প গ্রহন করার প্রতিবাদে তাড়াশে এলাকাবাসীর বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২৪-০৬-২০১৯ ০৬:১২ অপরাহ্ন
শিসউক নানা প্রলোভন দেখিয়ে উম্মুক্ত জলাশয়ে মাছ চাষ প্রকল্প গ্রহন করার প্রতিবাদে তাড়াশে এলাকাবাসীর বিক্ষোভ

আশরাফুল ইসলাম রনিঃ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশে শিসউক নামের একটি সংস্থা কতিপয় ব্যাক্তিদের যোগসাজসে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ৬নং ব্রীজের মুখ বন্ধ করে মাছ চাষ করার প্রলোভন দেখিয়ে একটি প্রকল্প গ্রহন করেছে। এর প্রতিবাদে সোমবার বিক্ষোভ করেছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন কার্যক্রম (শিসউক) নামে একটি সংগঠন নানা প্রলোভন দেখিয়ে উম্মুক্ত জলাশয়ে মাছ চাষ কার্যক্রম করার লক্ষে উপজেলার নওগাঁ ইউনিয়নের দেবীপুর-চাকরৈাহালী এলাকায় জনসাধারনের কাছে থেকে অনুমতি না নিয়েই কতিপয় ব্যাক্তিদের যোগসাজসে ওই এলাকার পানি প্রবাহের পথ বন্ধ করে দিতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ব্রীজ ও দেবীপুর গ্রামের ব্রীজের মুখে বাশঁ খুটি পুতে নেটজাল দিয়ে পানি প্রবাহের বাধা সৃষ্টি করার পায়তারা করছে। এতে করে আগামী বর্ষা মৌসুমে ওই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হবে। তাতে করে হাজার হাজার বিঘা জমির চাষাবাদ বন্ধ হয়ে যাবে। এরই প্রতিবাদে ওই এলাকার গোলবার হোসনে, আসিফ আলী, জামাল উদ্দিন, মাসুদ রানা, আজম উদ্দিন, মতিউর রহমান, শাহ আলম, আব্দুর রশদি, আব্দুস সালাম, ইউসুব আলী, রাজ্জাক আলীসহ শতশত কৃষক বিক্ষোভ করেন।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দেবীপুর মৌজার দেবিপুর ব্রিজ ও নলুয়া কান্দি ব্রীজের মুখে ইতোমধ্যে লোহার নেটিং করা হয়ে গেছে।
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়করে ৬নং ব্রীজেও ইউক্যালপিটাস গাছের ছোট-ছোট কাঠের গুল পুঁতে নেটিং করার প্রস্তুতি চলছে।
এবিষয়ে শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন কার্যক্রম (শিসউক) এর পরিচালক মো. জিল্লুর রহমান বলনে, নেটিং পদ্ধতেিত মাছ চাষ করা হলে পানি প্রবাহের পথে কোন রকমের বাধার সৃষ্টি হবে না।
এ প্রসঙ্গে কৃষি র্কমর্কতা কৃষিবিদি সাইফুল ইসলাম জানান, ব্রীজের মুখে নেটিং করে মাছ চাষ করলে নিশ্চিতভাবে বন্যার পানি নিষ্কাশন বাধাগ্রস্থ হবে। ফলে খাদ্য উৎপাদন ব্যাপকহারে কমে যাবে।
তাড়াশ উপজলো নিবার্হী অফিসার ইফ্ফাত জাহান বলনে, জন দুভোর্গের সৃষ্টি হয় এমন কোন প্রকল্পই বাস্তবায়ন করা যাবে না। সরজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৪-০৬-২০১৯ ০৬:১২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1170 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com