কামারখন্দে ট্রেনে কাটা পরে শিক্ষক নিহত
০৭ মে, ২০২৬ ১১:২৫ অপরাহ্ন

  

কামারখন্দে ট্রেনে কাটা পরে শিক্ষক নিহত

মোঃ খায়রুল ইসলাম
২৪-০৬-২০১৯ ০৬:০৬ অপরাহ্ন
কামারখন্দে ট্রেনে কাটা পরে শিক্ষক নিহত

খাইরুল ইসলামঃ সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনে কাটা পড়ে রেজাউল আলম (৫০) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ছয় টার দিকে উপজেলার চক শাহবাজপুরে অরক্ষিত রেলক্রসিং এ দুর্ঘটনা ঘটে।

তিনি উপজেলার ঝাঐল ইউনিয়নের চক শাহবাজপুর গ্রামের মো. মকবুল হোসেন তালুকদারের ছেলে ও চক শাহবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। চক শাহবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা খাতুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার সকালে শিক্ষক রেজাউল তার নিজ এলাকা চকশাহবাজপুরে অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা জামতৈল স্টেশনগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সাথে কাটা পড়ে। আহত অবস্থায় তাকে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন। ঢাকায় নেয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়


মোঃ খায়রুল ইসলাম ২৪-০৬-২০১৯ ০৬:০৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1055 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com