শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ২৪-০৬-২০১৯ ০৬:০২ অপরাহ্ন |
সোহাগ হাসানঃ ঢাকা-ঈশ^রদী রেলপথের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চকশাহবাজপুর নামক স্থানে আন্তনগর ট্রেনের ধাক্কায় স্কুল শিক্ষক আশরাফুল ইসলাম (৬০) নিহত হয়েছেন। তিনি ওই উপজেলার চকশাহবাজপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে ও স্থানীয় সরকারি প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষক। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি হারুন মজুমদার জানান, সোমবার সকাল ৮টার দিকে ওই শিক্ষক বাড়ির পাশে রেললাইনে বসে ছিলেন। এ সময় সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী আন্তনগর সিরাজগঞ্জ এক্সপ্রেসের সাথে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। আশংকাজনক অবস্থায় চিকিৎসার জন্য প্রথমে বগুড়ায় ও পরে ঢাকায় নেয়ার পথে দুপুরের দিকে মারা যান। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com