শিরোনামঃ
নিউজরুম ২৪-০৬-২০১৯ ০৩:২০ অপরাহ্ন |
মো. আব্দুল বাতেনঃ শ্রীবরদীতে গভীর রাতে কৃষকের বাড়িতে আগুন লেগে ৪ টি বসত ঘর পুড়ে ছাঁই হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার শ্রীবরদী সদর ইউনিয়নের মামদামারী নয়াপাড়া গ্রামে। এলাকাবাসি ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এলাবাসি ও ভুক্তভোগি পরিবার জানান, এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত ১টার দিকে মামদামারী নয়াপাড়া গ্রামের মোস্তফার ছেলে সাইদুর রহমানের বসত ঘরের বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পরে। এতে সাইদুর রহমানের ২টি টিনের চৌচালা ঘর ও ঘরে থাকা ১শত মণ ধান, ১০ মন চাল, ১ ভরি স্বর্ণের চেইন, ৩টি বৈদ্যতিক পাখা, একটি পেশারকুকার, এস.এস এস এনজিও থেকে ঋণ করা ৪০ হাজার টাকা এবং আসবাবপত্রসহ যাবতীয় কাপড় চোপড় ভস্মিভুত হয়। পরে সাইদুরের বাবা মোস্তফার ১টি টিনের চৌচালা ঘরে আগুন লাগে। এসময় ঘরে থাকা ৫০ মন ধান, ৪ মণ চাল ও নগদ ১২ হাজার টাকা ঘরসহ পুড়ে ছাঁই হয়।
পরে পার্শ্ববর্তী আহালু শেখের ছেলে ছাবেদ আলীর ১টি টিনের চৌচালা ঘর ৫০ মণ ধান, ৪ মণ চাল ও নগদ ৫ হাজার টাকাসহ পুড়ে যায়। আগুনের শিখায় পাশ্ববর্তী মামুন, সুমন, আবুল ও ছাবেরন বেগমের ঘরের আংশিক ক্ষতি হয়। এসময় ওই বাড়ির পাশে থাকা নুর মোহাম্মদের কলা বাগানের কলাগাছ কেটে আগুন নিভানুর কাজে ব্যবহার করা হয়। খবর পেয়ে শ্রীবরদী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। মহিলা ইউপি সদস্য শিরিনা আক্তার জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছি। এব্যাপারে ফায়ার সার্ভিসের লিডার সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ৮ জন কর্মী নিয়ে ঘটনাস্থলে গিয়ে আধা ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হই এবং ১ ঘন্টার মধ্যে সম্পূর্ণরুপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com