শিরোনামঃ
নিউজরুম ২৪-০৬-২০১৯ ১২:৩২ অপরাহ্ন |
বগুড়া প্রতিনিধিঃ আরএফএল সর্বপ্রথম ১৯৮০ সালে ঢালাই লোহা (সিআই) পণ্যগুলি দিয়ে যাত্রা শুরু করে। গুণগতমানের প্রয়োজনীয় পণ্যের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষকে সেবা করার লক্ষ্যে আরএফএল ১৯৯৬ সালে পিভিসি বিভাগে এবং ২০০৩ সালে প্লাস্টিকের সেক্টরে বৈচিত্র্যময় পণ্য উৎপাদন ও রপ্তানি করা শুরু করে। বগুড়ায় ডিউরেবল প্লাস্টিক লিঃ আরএফএল ড্রিস্টিবিউশন ডিপো, কাহালু পক্ষ থেকে রবিবার দুপুর ৪টায় নিজ কার্যালয়ে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বগুড়া জেলা শাখা’কে অফিস ষ্টেশনারী সামগ্রী উপহার দেয়া হয়। এসময় উক্ত কার্যালয়ের ম্যানেজার এ.জেড.এম.এ রশিদ ও অ্যাডমিন অফিসার মোঃ বদরুল ইসলাম, জেএসকেএফ’বি সভাপতি সাংবাদিক নয়ন রায় ও প্রচার সম্পাদক সাংবাদিক এবিএম নুরুল ইসলাম এর হাতে এসব উপহার সামগ্রী তুলে দেন। উক্ত সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি, অর্থ সহায়ক রফিকুল ইসলাম এবং কার্যালয়ের সিকিউরিটি ইনচার্জ মোঃ ইপিইয়ার হোসেন, সিকিউরিটি গার্ড মোঃ শহিদুল ইসলামসহ আরও অনেকে। শুভেচ্ছা প্রদান কালে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের কার্যক্রম অবহিত করা হয় এবং সংগঠন পরিচালনায় সার্বিক সহযোগীতা কামনা ও সাংবাদিকদের কল্যাণের প্রতি গভীর দৃষ্টি দেয়ার কথা অবগতিত করা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com