শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৩-০৬-২০১৯ ০৮:২৮ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ উল্লাপাড়ায় আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার সকালে উপজেলা আওয়ামী লীগ পৌর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণ করেন। বেলা ১০টায় উপজেলা আ’লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফার নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আওয়ালী লীগের দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
এরপর দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এ্যাড. মারুফ বিন হাবিব, অধ্যাপক ইদ্রিস আলী ও পৌর মেয়র এস. এম. নজরুল ইসলাম প্রমুখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com