শ্রীবরদীতে অষ্টম-নবম শ্রেণির রেজিষ্ট্রেশনে অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ
০৬ মে, ২০২৬ ১১:২৭ পূর্বাহ্ন

  

শ্রীবরদীতে অষ্টম-নবম শ্রেণির রেজিষ্ট্রেশনে অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ

নিউজরুম
২৩-০৬-২০১৯ ০২:৪৩ অপরাহ্ন
শ্রীবরদীতে অষ্টম-নবম শ্রেণির রেজিষ্ট্রেশনে অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ

মো. আব্দুল বাতেনঃ শ্রীবরদীতে অষ্টম ও নবম শ্রেণির রেজিষ্ট্রেশনে অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ উঠেছে। শ্রীবরদী এ.পি.পি ইনষ্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে এ অভিযোগ তোলে অত্র বিদ্যালয়ের অভিভাবক সদস্যরা। অভিযোগ সূত্রে জানা গেছে, শ্রীবরদী এ.পি.পি ইনষ্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যদের না জানিয়ে অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে ৩শ থেকে ৪শ টাকা আদায় করেন। নবম শ্রেণির ছাত্র মিলন মিয়া  ও রহমত মিয়া জানান, আমাদের কাছ থেকে ৪শ টাকা করে রেজিষ্ট্রেশনি ফি আদায় করা হয়েছে। কে এ টাকা উত্তোলন করছেন জানতে চাইলে তারা জানান অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক গণিত আব্দুস সবুর স্যার আমাদের কাছ থেকে রেজিষ্ট্রেশনের ফি আদায় করে। এ বিষয়ে সহকারী শিক্ষক গণিত আব্দুস সবুর বলেন আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নির্দেশে রেজিষ্ট্রেশনের ফির টাকা আদায় করেছি। শ্রীবরদী এ.পি.পি ইনষ্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহিজ উদ্দিন বলেন, দীর্ঘদিন যাবত অত্র বিদ্যালয়ে সহকারী শিক্ষক গণিত আব্দুস সবুর স্যার সকল দায়িত্ব পালন করে আসছে। সেই রেজিষ্ট্রেশনের টাকা উত্তোলন করেছে।


নিউজরুম ২৩-০৬-২০১৯ ০২:৪৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 241 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com