শিরোনামঃ
নিউজরুম ২৩-০৬-২০১৯ ০২:৪০ অপরাহ্ন |
মো. আব্দুল বাতেনঃ গোশাইপুর ইউনিয়নের দহেরপাড় জয়িতা বহুমূখী প্রতিবন্ধী বিদ্যালয়ে ৬ মাস থেকে ৫ বছর বয়সী ২শ ৮০জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। শনিবার বিকেলে স্কুল মাঠে জেলা পরিষদের সদস্য মিসেস কহিনুর বেগম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিটামিন‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো উদ্বোধন করেন। দহেরপাড় জয়িতা বহুমূখী প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে এসময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন, দহেরপাড় জয়িতা বহুমূখী প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপসী পারভীন, এলাকার গণ্যমান্য, শিক্ষক- শিক্ষার্থীরা।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com