নাগরপুরে মা সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
০১ মে, ২০২৬ ০৩:৪০ অপরাহ্ন

  

নাগরপুরে মা সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল
২২-০৬-২০১৯ ০৮:০১ অপরাহ্ন
নাগরপুরে মা সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

মাসুদ রানা,নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: প্রাথমিক শিক্ষার অগ্রগতি ও মনোন্নয়ন, ঝড়ে পড়া রোধ, শিক্ষার্থীদের শিক্ষা গ্রহনে আরও মনোযোগী করে গড়ে তোলা এবং বিগত সাময়িক পরীক্ষায় ভাল ফলাফল করায় টাঙ্গাইলের নাগরপুরে মা সমাবেশ অনুষ্ঠিত ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২২জুন) সকালে উপজেলার পংবাইজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির উদ্যোগে বিদ্যালয় মিলনায়তনে এ মা সমাবেশ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-অভিভাবক কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুস সবুর।

পংবাইজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ মিঞার সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আলীমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক মাহফুজা আক্তার, চৈতি সূত্রধর, আবিদুর রহমান,অভিভাবক সদস্য হাবিবুর রহমান প্রমূখ । পরে বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রথম সাময়িক পরীক্ষায় ভাল ফলাফল করে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।


স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ২২-০৬-২০১৯ ০৮:০১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 376 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com