ভারতকে চেপে ধরেছে আফগানিস্তান
০৩ মে, ২০২৬ ১১:৫৪ অপরাহ্ন

  

ভারতকে চেপে ধরেছে আফগানিস্তান

নিউজরুম
২২-০৬-২০১৯ ০৫:৪৭ অপরাহ্ন
ভারতকে চেপে ধরেছে আফগানিস্তান

বিরাট কোহলিকে (৬৩) রানে ফিরিয়ে ভারতের ব্যাটিং অর্ডারের মেরুদন্ডের মূল অংশটি ভেঙে দিলেন মোহাম্মদ নবী।

শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের সংগ্রহ ৩১ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৬ রান।  মহেন্দ্র সিং ধোনি (৪) ও কেদার যাদব (১) রান নিয়ে ক্রিজে রয়েছেন।

 

সাউদাম্পটনের রোজ বোলে শনিবার আফগানিস্তানের সাথে ব্যাটিংয়ে নেমেছে ভারত। এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বিরাট কোহলি। লক্ষ্য একটাই দুর্বল আফগানিস্তানের বিপক্ষে রানের পাহাড় গড়া। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের সংগ্রহ ৬ ওভার শেষে এক উইকেটে ১৮ রান। আফগান স্পিনার মুজি উর রহমানের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে গেছেন রোহিত শর্মা।

রোহিত শর্মার-বিরাট কোহলির চোখে ইয়্যান মরগানের রেকর্ডের হাতছানি। এমন উচ্ছ্বাসই ম্যাচের আগে দেখা মেলেছে সমর্থকদের শারীরিক ভাষায়।

অপরদিকে ভারতের বিপক্ষে লড়াই করতে প্রস্তুত হাসমতউল্লাহরা। দশ মাস আগে এশিয়া কাপের স্মৃতিই আফগানদের সম্বল। সেদিন ভারতকে রুখে দিয়েছিলেন তারা। যদিও দলের সেরা পারফর্মার রশিদ খান এখন বেশ বিধ্বস্ত।

 

 

 

নিউজরুম ২২-০৬-২০১৯ ০৫:৪৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 299 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com