শ্রীবরদীতে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
০৬ মে, ২০২৬ ১১:২৮ পূর্বাহ্ন

  

শ্রীবরদীতে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিউজরুম
২২-০৬-২০১৯ ০৫:১০ অপরাহ্ন
শ্রীবরদীতে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মো. আব্দুল বাতেনঃ নিরাপদ ফসল উৎপাদনে জৈব বালাইনাশক ব্যবহারের লক্ষে শ্রীবরদীতে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা কৃষি অফিস হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।  শেরপুর খামারবাড়ি উপ-পরিচালক আশরাফ উদ্দিন দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ উদ্বোধন করেন। উপজেলা কৃষি অফিসার নাজমুল হাছানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার একেএম শাহজাহান কবির, সহকারি কৃষি অফিসার গোলাম মোস্তফা,  এসএপিপিও সাইফুল ইসলাম, উপ-সহকারি কৃষি অফিসার এসএম লিটকন ও আব্দুল হাকিম। বক্তব্য শেষে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন শাক-সবজি, ফল ও পান ফসলের পোকামাকড় ও রোগ বালাই ব্যবস্থাপনায় জৈব বালাইনাশক ভিক্তিক প্রযুক্তির উদ্ভাবন ও সম্প্রসারণ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক রেজাউল ইসলাম। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭০ জন কৃষক দিনব্যাপি এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।


নিউজরুম ২২-০৬-২০১৯ ০৫:১০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 184 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com