শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ২২-০৬-২০১৯ ০৩:০৫ অপরাহ্ন |
সোহাগ হাসানঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ট্রাক ও ক্রেনের মুখোমুখি সংঘর্ষে হোসেন আলী(৩০) নামে ক্রেন চালক নিহত ও দু’জন আহত হয়েছেন। নিহত হোসেন কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার দীন মোহাম্মদের ছেলে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার নলকা ব্রিজের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকার উদ্দেশে যাওয়ার পথে কামারখন্দ উপজেলার নলকা ব্রিজের পূর্বপাশে ক্রেনটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় অপরদিক থেকে আসা একটি ট্রাকের সাথে ক্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ক্রেন চালক হোসেন আলীসহ তিনজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করলে রাত সাড়ে ১০টার দিকে হোসেন আলী সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com