সলঙ্গায় বিদেশী পিস্তল সহ আটক ২
০৬ মে, ২০২৬ ১২:৫৬ পূর্বাহ্ন

  

সলঙ্গায় বিদেশী পিস্তল সহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
২২-০৬-২০১৯ ০২:১৮ অপরাহ্ন
সলঙ্গায় বিদেশী পিস্তল সহ আটক ২

সলঙ্গা প্রতিনিধি : সিরাজগঞ্জ সলঙ্গায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ১২ অভিযান চালিয়ে ১ টি বিদেশী পিস্তল ও ২০ পিচ ইয়াবা সহ ২ জনকে আটক করেছে। শনিবার সকাল ১১ টায় এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব -১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো: খলিলুর রহমান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ঢাকা - বগুড়া মহাসড়কে হাটিকুমরুল রোড গোল চত্বরের হোটেল এ্যারিষ্ট্রোক্রেট এর পিছনে ধানের চাতালে অভিযান চালিয়ে ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন, ২০ পিচ ইয়াবা,২ টি মোবাইল ও নগদ ১৫০০ টাকা সহ ২ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো, সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের হাটিপাড়া গ্রামের মৃত নুরু শেখের ছেলে রফিকুল ( ৪২) ও একই ইউনিয়নের চড়িয়া কান্দিপাড়া গ্রামের ইনসাফ আলীর ছেলে হাসমত (২৫)। আটককৃতদের বিরুদ্ধে সলঙ্গা থানায় একটি মামলা দায়ের হয়েছে।


স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২২-০৬-২০১৯ ০২:১৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 848 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com