উল্লাপাড়ায় চার গ্রাম মিলে স্বেচ্ছাশ্রমে ঈদগাঁ মাঠের মাটি ভরাট ও রাস্তা নির্মান
০৮ মে, ২০২৬ ০৩:৫৯ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় চার গ্রাম মিলে স্বেচ্ছাশ্রমে ঈদগাঁ মাঠের মাটি ভরাট ও রাস্তা নির্মান

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২২-০৬-২০১৯ ১১:৫৭ পূর্বাহ্ন
উল্লাপাড়ায় চার গ্রাম মিলে স্বেচ্ছাশ্রমে ঈদগাঁ মাঠের মাটি ভরাট ও রাস্তা নির্মান

উল্লাপাড়া প্রতিনিধিঃ উল্লাপাড়ায় চারটি গ্রামের জনসাধারণ মিলে ঈদগাঁ মাঠের মাটি ভরাট করণ ও রাস্তা নির্মান কাজ করেছে। উপজেলার পূর্ণিমাগাতী ইউনিয়নের গয়হাট্টা কোনাগাতি, চকরহিম, খোশালপুর ও কৃষ্ণপুর গ্রামের অন্ততঃ ৫ শতাধিক জনসাধারণ এই কাজে অংশ নেয়। এই চারটি গ্রামের মানুষের ঈদ ও জানাজার নামাজ এখানেই অনুষ্ঠিত হয়ে থাকে। ৪ টি গ্রামের ঐতিহ্যবাহী এই ঈদগাঁ মাঠে একটু বৃষ্টি হলেই পানি জমে যায় এই ঈদগাঁ মাঠের রাস্তা দীর্ঘদিন ছিলো অবহেলায়। এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে এই কাজের মাধ্যমে ৪ টি গ্রামের মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হলো। শনিবার সকালে পূর্ণীমাগাঁতী ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকারের আহ্বানে চার গ্রামে জনসাধারণ ঈদগাঁ মাঠের মাটি ভরাট ও রাস্তা সংস্কার কাজে স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণ করে। পূর্ণীমাগাঁতী ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার নিজেও গ্রামবাসীর সাথে একত্রিত হয়ে কাজ করে সবাই কে উৎস করেছে। এরআগে ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকারের নেতৃত্ব স্বেচ্ছাশ্রম রাস্তা সংস্করণ কাজ করে সকলের কাছে প্রশংসার পাত্র হয়েছে। পূর্নীমাগাঁতী ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার জানান চার গ্রামের বিভিন্ন বয়সের নানা পেশার লোকজন স্বেচ্ছাশ্রমে ঈদগাহ মাঠ ও রাস্তা সংস্কসংস্করণ কাজে অংশ নিয়েছেন। গত সোমবার থেকে এ কাজ শুরু করা হয়েছে। আজ শনিবার মাটি ভরাটের মাধ্যমে সংস্কার কাজ পুরোদমে শেষ হবে।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২২-০৬-২০১৯ ১১:৫৭ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1743 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com