সমাজ ধ্বংসকারীদের সামাজিকভাবে বয়কট করুন -পুলিশ সুপার
০৬ মে, ২০২৬ ১১:২৯ পূর্বাহ্ন

  

সমাজ ধ্বংসকারীদের সামাজিকভাবে বয়কট করুন -পুলিশ সুপার

নিউজরুম
২২-০৬-২০১৯ ০৯:০২ পূর্বাহ্ন
সমাজ ধ্বংসকারীদের সামাজিকভাবে বয়কট করুন -পুলিশ সুপার

শিবগঞ্জ  প্রতিনিধিঃ বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঁঞা বিপিএম বার বলেছেন, মাদক সেবনকারী ও বিক্রেতা যেই হোক না কেন, তাদেরকে সামাজিক ভাবে বয়কট করতে হবে। এরা দেশের শত্রু ও সুষ্ঠ সমাজকে ধ্বংস করছে। তাদেরকে চিহ্নিত করে প্রয়োজনে পুলিশের হাতে সোপর্দ্দ করতে হবে। তিনি আরোও বলেন, বাল্য বিবাহ নিরসন করতে হলে প্রতিটি পরিবারের মা-বাবা’ই যথেষ্ট। বাল্য বিবাহ দেওয়ার সহযোগিতা করলে আইনী ব্যবস্থা নেওয়া হবে। গত শুক্রবার থানা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে উপজেলার দেউলী ইউনিয়নের গাংনাগর উচ্চ বিদ্যালয় মাঠে মাদক, জঙ্গীবাদ, বাল্য বিবাহ এবং আইন শৃঙ্খলা বিষয়ক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেউলী ইউপি চেয়ারম্যান আব্দুল হাই প্রধান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, শিবগঞ্জ ও সোনাতলা এলাকার সার্কেল’র (অতিরিক্ত) এসপি তাপশ কুমার পাল, থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, ওসি অপারেশন নান্নু খান, ওসি তদন্ত ছানোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন তৌফিক, মোকলেছুর রহমান, মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সনাতন চক্রবর্তী, প্রধান শিক্ষক এস.এম ফরিয়া রহমান, শিক্ষক লক্ষ্মী মিত্র প্রমুখ। পরে এক  সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


নিউজরুম ২২-০৬-২০১৯ ০৯:০২ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 236 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com