এনায়েতপুর থানা বিএনপি সভাপতি লিয়াকত আলী ইন্তেকাল করেছেন
১৮ জুন, ২০২৬ ০৬:৩৬ অপরাহ্ন

  

   শিরোনামঃ

এনায়েতপুর থানা বিএনপি সভাপতি লিয়াকত আলী ইন্তেকাল করেছেন

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২১-০৬-২০১৯ ০৫:২৬ অপরাহ্ন
এনায়েতপুর থানা বিএনপি সভাপতি লিয়াকত আলী ইন্তেকাল করেছেন
জহুরুল ইসলামঃ সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, সদিয়া চাঁদপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান ও এনায়েতপুর থানা বিএনপি’র সভাপতি লিয়াকত আলী (৪৯) হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার দুপুরে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে সহ বহু আত্বীয় স্বজন সহ অসংখ্য গুনোগাহী রেখে গেছেন। পরিবার ও দলীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে খামারগ্রামস্থ নিজ বাস ভবনে লিয়াকত আলী হঠাৎ বুকে প্রচন্ড ব্যাথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। সে সময় পরিবারের লোকজন তাকে জরুরী ভিত্তিতে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি দেখে নিবিরপরিচর্যা কেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেকে মৃতঘোষনা করেন। তার মৃত্যুতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ জেলা ও এনায়েতপুর থানা বিএনপি’র পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় এনায়েতপুর হাই স্কুল মাঠে তার নামাজে যানাজা শেষে মন্ডল পাড়া কবরস্থানে দাফন করা হবে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২১-০৬-২০১৯ ০৫:২৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1124 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com