উল্লাপাড়ায় মাটিবাহী ট্র্যাকের চাপায় এক গৃহবধু নিহত
০৮ মে, ২০২৬ ১২:২৭ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় মাটিবাহী ট্র্যাকের চাপায় এক গৃহবধু নিহত

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২১-০৬-২০১৯ ০৫:০৪ অপরাহ্ন
উল্লাপাড়ায় মাটিবাহী ট্র্যাকের চাপায় এক গৃহবধু নিহত

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শুক্রবার বেলা ১১টার দিকে উল্লাপাড়া-লাহিড়ী মোহনপুর আঞ্চলিক সড়কে উপজেলার চরপাড়া কমিউনিটি ক্লিনিকের কাছে একটি মাটিবাহী ট্র্যাকের চাপায় আনজিনা খাতুন (৪৫) নামের এক গৃহবধু মারা যায়।  আনজিনা পার্শ^বর্তী কয়ড়া কৃষ্টপুর গ্রামের আব্দুল মমিনের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, উল্লাপাড়া মোহনপুর আঞ্চলিক সড়ক সংস্কার কাজে নিয়োজিত ট্র্যাকটি ঘটনার সময় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে চরপাড়া কমিউনিটি ক্লিনিকের দেয়ালে ধাক্কা দেয়। ওই সময় আনজিনা খাতুন ওই পথ ধরে যাচ্ছিলেন। ট্র্যাকটি দেয়ালে ধাক্কার দেওয়ার আগে তাকে চাপা দেয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্র্যাকটি দুর্ঘটনার পরই পালিয়ে যায়। 


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২১-০৬-২০১৯ ০৫:০৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 777 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com