শিরোনামঃ
নিউজরুম ২১-০৬-২০১৯ ১২:১৮ অপরাহ্ন |
বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হারের পরও সেমিফাইনালে খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়নি বলছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
৬ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট এখন ৫। সেমিফাইনালে যেতে হলে বাকি তিনটি ম্যাচ জয়ের পাশাপাশি নির্ভর করতে হতে পারে অন্যদের ফলের ওপর। তবে সম্ভাবনার সব দুয়ারেই কড়া নাড়তে চান মাশরাফি। অধিনায়কের মতে, কাজটি কঠিন হলেও করতে চায় দল।
একই কথা তামিম ইকবালের কণ্ঠেও। এই ম্যাচ শেষে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে আছে বাংলাদেশ। পাঁচে থেকে বিশ্বকাপ শেষ করতে পারাও খুব খারাপ হবে না বাংলাদেশের জন্য। তবে তামিম জানালেন, দলের ভাবনায় এখনও শীর্ষ চার।
‘এখনও সুযোগ আছে। দলের সবাই একটি কথাই ভাবছে যে তিন ম্যাচ জিতলে একটি সুযোগ আসতে পারে। এখনও এই অবস্থাতেই আছি আমরা। কখনও যদি এরকম অবস্থা আসে যে কোনো সুযোগ আর নেই, তখন পঞ্চম স্থানের কথা ভাবব।’
আগামী সোমবার সাউথ্যাম্পটনে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com