অস্ট্রেলিয়াকে হারাতে চাই: মাশরাফি
০৪ মে, ২০২৬ ০১:৫২ পূর্বাহ্ন

  

অস্ট্রেলিয়াকে হারাতে চাই: মাশরাফি

নিউজরুম
২০-০৬-২০১৯ ০৯:৫০ পূর্বাহ্ন
অস্ট্রেলিয়াকে হারাতে চাই: মাশরাফি

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, বৃহস্পতিবার আমরা অস্ট্রেলিয়াকে হারাতে চাই। তাদেরকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে চাই।

ম্যাচের আগের দিন বুধবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মাশরাফি বলেন, আমরা এখন যে অবস্থায় দাঁড়িয়ে আছি, সেখানে ১ পয়েন্ট পেলে তা যে আমাদের খুব উপকারে আসবে, তা কিন্তু নয়। বিশ্বকাপ লড়াইয়ে টিকে থাকতে হলে আমাদের জয়ের বিকল্প নেই।

আজ বৃহস্পতিবার ইংল্যান্ডের নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল।

এবারের বিশ্বকাপের শুরু থেকেই বৃষ্টির বাগড়া। বৃষ্টির কারণে চারটি ম্যাচ পরিত্যক্ত হয়। বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচেও বৃষ্টির আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে মাশরাফি বলেন, বৃষ্টি হলে, হয়ত ১ পয়েন্ট পাওয়া যাবে। তবে আমরা এখন জিতে ২ পয়েন্ট পেলে টুর্নামেন্টে ভালোভাবে টিকে থাকতে পারব। টুর্নামেন্টে টিকে থাকতে তাই জয় দরকার।


নিউজরুম ২০-০৬-২০১৯ ০৯:৫০ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 275 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com