শিরোনামঃ
নিউজরুম ১৯-০৬-২০১৯ ১২:২৫ অপরাহ্ন |
শিবগঞ্জ প্রতিনিধিঃ উত্তরাঞ্চলের দৈনিক প্রত্যাশা প্রতিদিন পরিবারের গর্বিত সদস্য হলেন শিবগঞ্জের সাংবাদিক শাহজাহান। গত মঙ্গলবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা, কিচক ও দেউলী ইউনিয়ন প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন শিবগঞ্জের বিশিষ্ট সাংবাদিক শাহজাহান আলী। দৈনিক প্রত্যাশা প্রতিদিন পত্রিকা অফিসে এক অনাড়াম্বরপূর্ণ অনুষ্ঠানে তার হাতে পরিচয়পত্র তুলে দেন দৈনিক প্রত্যাশা প্রতিদিন পত্রিকার সম্পাদক মাসুদুননবী মাসুদ। পরিচয়পত্র প্রদানকালে দৈনিক প্রত্যাশা প্রতিদিন পত্রিকার সম্পাদক মাসুদুননবী মাসুদ বলেন, বস্তুনিষ্ঠ, গ্রহণযোগ্য ও প্রান্তিক অঞ্চলের খবর প্রকাশে আমাদের পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারলেই আমাদের সকলের স্বার্থকতা আসবে। আপনারা সততা ও নিষ্ঠার সাথে সংবাদ পরিবেশন করবেন এটাই আমার প্রত্যাশা। দৈনিক প্রত্যাশা প্রতিদিন পরিবারের গর্বিত সদস্য হয়ে সাংবাদিক শাহজাহান আলী বলেন, আমি আন্তরিকতা ও জবাবদিহিতামূলক মনোভাব নিয়ে কাজ করে যাবো। কাজ করতে আমি সকলের সার্বিক সহযোগীতা চাই। উক্ত পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্বাহী সম্পাদক বেলাল হোসেন, সহযোগী সম্পাদক মোবারক হোসেন রুন্টু, বার্তা সম্পাদক হাবিবুর রহমান শান্ত, সহকারী বার্তা সম্পাদক মনিরুজ্জামান মনির ও শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক রবিউল ইসলাম রবি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com