শিরোনামঃ
নিউজরুম ১৭-০৬-২০১৯ ০৭:২১ অপরাহ্ন |
শিবগঞ্জ প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় আলোকবর্তিকা শান্তি নিকেতন এর পরিচালনায় ও ইউনিভার্সিটি অব ডোয়ারস এর আয়োজনে এসএসসি, দাখিল সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এ-প্লাস শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠান উপজেলা অডিটরিয়ামে সোমবার অনুষ্ঠিত হয়েছে। আলোকবর্তিকা শান্তিনিকেতন এর সভাপতি জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও মামুনুর রশিদ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জের উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবির। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম কবির, ইকখঞঈ এর পরিচালক শাহিনুর রহমান শাহিন, নিপুণ রায়হান জিম, আব্দুল্লাহ আবু কাশেফ, আলী সামোসহ প্রমূখ। পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ ক্রেস্ট বিতরণ করা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com