উল্লাপাড়ায় দুর্ধর্ষ চুরি
০৮ মে, ২০২৬ ০৪:৫৫ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় দুর্ধর্ষ চুরি

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৭-০৬-২০১৯ ০৬:৩৬ অপরাহ্ন
উল্লাপাড়ায় দুর্ধর্ষ চুরি

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তিন দিন ও রাতে পৃথক ভাবে তিন দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা সব মিলিয়ে প্রায় ১০ লাখ টাকার সামগ্রী চুরি করে নিয়ে যায়। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে পৌরসভার ঝিকিড়া মহল্লায় দৈনিক ইত্তেফাকের উল্লাপাড়া প্রতিনিধি খোন্দকার আতিকুর রহমান জাহাঙ্গীরের বাড়িতে চুরি হয়। জাহাঙ্গীর জানান, ফজরের নামাজ আদায়ের জন্য তিনি পাশের মসজিদে যান। এসময় তার গ্রিলের দরজা চাপানো ছিল।

চোরেরা সুযোগ বুঝে তার ঘরে ঢুকে আলমারি থেকে নগদ ২ লাখ ৭২ হাজার টাকা এবং দুথটি এ্যান্ডরয়েড মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। গত রোববার রাতে উল্লাপাড়া পৌরসভার ঘোষগাঁতী মহল্লায় ব্যবসায়ী আব্দুস সামাদের বাড়ির দরজার তালা ভেঙ্গে ঘরে ঢুকে নগদ ১ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার চুরি করে পালিয়ে যায়। সামাদ জানান, এসময় বাড়িতে কেউ ছিল না।

এর আগে শনিবার বেলা ১১টার দিকে পৌরসভার শ্যামলীপাড়া মহল্লায় উল্লাপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুল মোতালেব এর বাড়ির তালা ভেঙ্গে চোরেরা নগদ ৬০ হাজার টাকা ও ৩ ভরি সোনার গহনা চুরি করে নেয়। এসব চুরির ব্যাপারে উল্লাপাড়া থানায় অভিযোগ করা হয়েছে বলে চুরি যাওয়া বাড়ির মালিকগণ জানান।

এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, ইতোমধ্যেই পুলিশ এসব চুরির ব্যাপারে তদন্ত শুরু করেছে। সেই সাথে চুরি প্রতিরোধে ব্যবস্থা নিচ্ছে।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৭-০৬-২০১৯ ০৬:৩৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 742 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com