বড়হরের সাময়িক পর্যটনকেন্দ্র ফুলজোড় নদীতে কচুরির উপর চলাচলে নিষেধাজ্ঞা জারি।
২৬ এপ্রিল, ২০২৬ ০৬:৪২ পূর্বাহ্ন

  

বড়হরের সাময়িক পর্যটনকেন্দ্র ফুলজোড় নদীতে কচুরির উপর চলাচলে নিষেধাজ্ঞা জারি।


১৭-০৬-২০১৯ ১২:০৩ পূর্বাহ্ন
বড়হরের সাময়িক পর্যটনকেন্দ্র ফুলজোড় নদীতে কচুরির উপর চলাচলে নিষেধাজ্ঞা জারি।
বিশেষ প্রতিবেদকঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ফুলজোড় নদীতে প্রায় দুই মাস ধরে আটকে থাকা কচুরির উপর দিয়ে সপ্তাহ ধরে কয়েক লক্ষ দর্শনার্থীর আগমন ও চলাচলে এলাকাটি একটি সাময়িক পর্যটনকেন্দ্র হিসাবে পরিচিতি পেয়েছে।এবারের ঈদে বড়হরের ফুলজোর নদীকে বাড়তি বিনোদন হিসাবে বেছে নিয়েছিল সিরাজগঞ্জ বিভিন্ন এলাকার আমোদপ্রিয় মানুষেরা।অবিশ্বাস্য হলেও সত্য যে প্রায় ৭০ হাত পানির উপরে ভেসে থাকা কচুরি পানার উপর দিয়ে চলাচল করেছে বিপুল সংখ্যক মানুষ।এছাড়া ফুটবল খেলেছে স্থানীয় তরুনেরা।মোটর সাইকেল নিয়ে নদী পাড় হয়েছে কিছু দুঃসাহসী চালকেরা।পুরো কচুরিক্ষেত্র ঘুরে দেখেছে লক্ষ লক্ষ অতি উৎসাহী দর্শনার্থী সহ এলাকাবাসী।গভীর জলের উপর ভেসে থাকা কচুরির উপর দিয়ে চলাচল খুব ঝুঁকিপূর্ণ মনে করে স্থানীয় প্রশাসনের হস্থক্ষেপ চান এলাকার সচেতন মহল।অবশেষে জনসার্থে বিষয়টি গুরুত্বপূর্ণ হওয়ায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার আগেই গত শনিবার কচুরির উপর দিয়ে চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে উল্লাপাড়া উপজেলা প্রশাসন। উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান জানান,জনসচেতনতায় ইতিমধ্যে নদীর দুই পাড়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তি টানিয়ে দেয়া হয়েছে।এছাড়া কচুরির উপর দিয়ে চলাচলে নিষেধাজ্ঞা জারি করে এলাকায় মাইকিং করা হয়েছে।একটু দেড়িতে হলে উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার সচেতন সুধী সমাজ।

১৭-০৬-২০১৯ ১২:০৩ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 647 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com