বড়হরের পঙ্গু শফিকুল সরকার সহ সকলের সহযোগিতা চায়। বিশেষ প্রতিবেদকঃসিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের মৈত্রবড়হর গ্রামের শফিকুল ইসলাম ২০১২ সালে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়। দরিদ্র পরিবারের শফিকুল চিকিৎসার জন্য প্রায় ২০ লাখ টাকা খরচ করেও সুস্থ হতে পারেনি।পঙ্গু শফিকুলের সাথে একান্ত সাক্ষাতকারে জানা যায়,দুর্ঘটনায় পঙ্গু হওয়ার প্রায় এক বছর পরেও যখন সুস্থ হতে পারেনি তখন তার স্ত্রী চলে যায়।সে সব কিছু হারিয়ে এখন নিঃস্ব হয়ে মানবেতর জীবন যাপন করছে। বর্তমানে প্রতিমাসে প্রায় ৪০০০ টাকার ঔষধ সেবন করে জীবনের সাথে যুদ্ধ করে কোন মতে বেচে আছেন।শফিকুল জানায়, উন্নত চিকিৎসা বা আর্থিক সহযোগিতার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, সরকার ও সকল বিত্তবান মানুষেরা যেন আমাকে একটু সহযোগিতা করেন।একটু ভালোভাবে বেচে থাকা থাকতে সবার সহযোগিতা ও পরামর্শের জন্য +880 1308-962427 এই মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেন শফিকুল।বড়হর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্য সাইফুল ইসলাম জানান,শফিকুলের বর্তমান অবস্থা খুব খারাপ।সে খুব কষ্টে বেচে আছে।সরকারের সহযোগিতা পেলে অনেক উপকার পাবে শফিকুল। এই মহাবিপদ থেকে উদ্ধারের জন্য সরকারসহ সবাইকে শফিকুলের পাশে আসার অনুরোধ করেন তার বৃদ্ধা মা আমেনা।