প্রকাশিত সংবাদের প্রতিবাদ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৬-০৬-২০১৯ ০৯:০৩ অপরাহ্ন
|
|
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত ১১ ও ১২ জুন ২০১৯ ইং তারিখে কয়েকটি অনলাইন ও দৈনিক পত্রিকায় প্রকাশিত “বেলকুচিতে পূর্ব শত্রুতার জেরে আগ্নিসংযোগের পর বাড়ীতে লুটপাত” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি সম্পুর্ণ বানোয়াট, মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। তাই সংবাদটির তীব্র প্রতিবাদ ও নিন্দ্রা জানাচ্ছি।
একটি কুচক্রীমহল আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার জনৌ সংশ্লিষ্ট প্রতিবেদককে মিথ্যা, বানোয়াট ও ভুয়া তথ্য প্রদান করে সংবাদটি প্রকাশ করেছে। সংবাদে উল্লেখ্য করা হয়েছে প্রতিবেশী মৃত সোলায়মান সরকারের ছেলে ফুলজার সরকার ও তার সহযোগীরা মঈনুদ্দিনের বাড়িতে ভাংচুর করে। পরে রাতে খড়ের পালায় আগুন দেয় ফুলজার ও তার সহযোগীরা। আগুন নিবাতে ব্যাস্ত থাকায় তারা শয়ন ঘরে রাখা ১৭ ভরি স্বর্ণ ও খাদ্যশস্য বিক্রির ২০ লক্ষ টাকা এবং ১ টি ষাড় গরু নিয়ে পালিয়ে যায়। কথা প্রকাশিত সংবাদে উল্লেক্ষ করা হয়েছে। ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা, এর প্রতিবাদ জানাচ্ছি।
প্রকৃত ঘটনা হচ্ছে গত ৮ মার্চ ২০১৯ইং তারিখে আমার চাচা সাবেক সেনা সদস্য কবির উদ্দিন সরকারকে পিটিয়ে হত্যা করে মঈন উদ্দিন সরকার ও তার স্বজনরা। এই ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য নাটকিয়ভাবে অগ্নিকান্ডের ঘটনাটি সাজিয়েছে। কাজেই আমি নিম্ন স্বাক্ষর কারি প্রকাশিত ঐ সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী
মোঃ ফুলজার হোসেন সরকার
পিতাঃ মৃত সোলায়মান সরকার,
গ্রামঃ বিশ্বাসবাড়ী,
উপজেলাঃ বেলকুচি,
জেলাঃ সিরাজগঞ্জ।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৬-০৬-২০১৯ ০৯:০৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 799 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ