শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ১৬-০৬-২০১৯ ০৬:৩৬ অপরাহ্ন |
মাসুদ রানা, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন খানের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (১৬ জুন) সকালে উপজেলার তেবাড়িয়া গ্রামে তাকে রাষ্ট্রীয় সম্মাননা শেষে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়। সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুজায়েত হোসেন জানান, শনিবার (১৫ জুন) সন্ধ্যায় বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন খান হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না,,,,,,,,রাজিউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর।
তার মৃত্যুর সংবাদ শোনার পর রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম মরহুমের বাড়ীতে গিয়ে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের ব্যবস্থা করেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুজায়েত হোসেন, নাগরপুর মডেল থানার এসআই ইদ্রিস সহ বিভিন্ন মুক্তিযোদ্ধা ও সুধিজন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com