উল্লাপাড়ায় আমপারার অপরাধে প্রতিবন্ধী কে মারধর
০৮ মে, ২০২৬ ০৪:৫৬ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় আমপারার অপরাধে প্রতিবন্ধী কে মারধর

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৫-০৬-২০১৯ ০৮:১৪ অপরাহ্ন
উল্লাপাড়ায় আমপারার অপরাধে প্রতিবন্ধী কে মারধর

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ উল্লাপাড়ায় আম পাড়ার অপারাধে শনিবার বিকেলে বেধড়ক পেটানো হলো শ্রবণ প্রতিবন্ধী নাজেম (১৪) কে। সে উল্লাপাড়া উপজেলার পংরৌহা গ্রামের জহির আলীর ছেলে এবং স্থানীয় একটি চায়ের দোকানে কাজ করে। জহির আলী অভিযোগ করেন, তার ছেলে পশ্চিমপাড়ার মৃত হযরত আলীর বাড়ির পাশের রাস্তার ধারের আম গাছ থেকে একটি আম পেড়ে খেতে খেতে বাড়িতে আসে। খবর পেয়ে হযরত আলী ছেলে জাহিদুল, গোলাপ ও আব্দুল পংরৌহা গ্রামে এসে প্রতিবন্ধী নাজেমকে জোড় করে তাদের বাড়িতে তুলে নিয়ে যায়। এখানে তাকে বেধড়ক পেটায় ওই যুবেকেরা। এতে গুরতর আহত হয় নাজেম। তাকে উল্লাপাড়া কেয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। জহির আলী এ ব্যাপারে উল্লাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানান। উল্লাপাড়া মডেল থানার সহকারী উপ-পরিদর্শক পবিত্র কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগটি আমলে নেওয়া হয়েছে। মারধরকারী যুবকদেরকে আটকের চেষ্টা চলছে।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৫-০৬-২০১৯ ০৮:১৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 439 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com