শিরোনামঃ
স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ ১৫-০৬-২০১৯ ০৮:০৮ অপরাহ্ন |
সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ ২০১৯-২০২০ অর্থবছরের বাজেটে সংস্কৃতি খাতে অপ্রতুল বরাদ্দের প্রতিবাদে এবং বাজেট সংশোধন করে সংস্কৃতি খাতে ১% বরাদ্দ দেয়ার দাবিতে সিরাজগঞ্জে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোট।
শনিবার সকালে সিরাজগঞ্জ প্রেস ক্লাব চত্বরে এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক দিলীপ গৌরের পরিচালনায় এবং সভাপতি হেলাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে ও মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমন্ডলীর সদস্য মমিন বাবু,সিরাজগঞ্জ সাংস্কৃতিক ফোরামের সভাপতি ড.জান্নাত আরা তালুকদান হেনরী। এসময় বক্তরা বলেন ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান স্বাধীনতা যুদ্ধ এবং ৯০ এর স্বৈরাচার পতন আন্দোলন প্রতিটি ক্ষেত্রে সাংস্কৃতিক কর্মীদের অগ্রণী ভুমিকা ছিলো । বর্তমানে সন্ত্রাস,জঙ্গীবাদ এবং মাদক মুক্ত সমাজ সমাজ গড়তে হলে সাংস্কৃতিক কর্মকান্ডকে বেগবান করতে হবে। কিন্তু বর্তমান সাংস্কৃতিক বান্ধব সরকারের এবারে স্মাট বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ অপ্রতুল দেয়া হয়েছে। যে বাজেট ধরা হয়েছে তা গত অর্থবছরের তুলনায় অপ্রতুল। বক্তরা বাজেট সংশোধন করে সংস্কৃতি খাতে ১% বরাদ্দ দেয়ার দাবি জানান।এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সিরাজগঞ্জ সম্মিলিতি সাংস্কৃতিক জোটের অর্থ সম্পাদক আয়ুব আলী,প্রকাশনা সম্পাদক কানিজ রেহেনা মুন্নি,প্রচার সম্পাদক আবির পাল,নাবিক নাট্য গোষ্ঠীর সাবেক সভাপতি মুন্সী হেলাল,নজরুল একাডেমির রায়হান কবির মিঠু, সংগ্রামী নাট্য দলের সভাপতি আহমেদ শরীফ,লালন একাডেমির সভাপতি নুরুল হুদা,স্বপ্নদুয়ারের আব্দুস ছালাম মামুন,কলেজ থিয়েটারের সভাপতি আশরাফুল ইসলাম,নাট্য নিকেতনের সুরঞ্জিত ঘোষ,বিদুৎ আলী, শিশু নাট্য নাট্য নিকেতনের নিবির সাহা।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com