শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৫-০৬-২০১৯ ০৭:৪৪ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠন (ওয়াটো) হতে বহিষ্কৃত নেতা ও বঙ্গবন্ধু প্রজন্মলীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক উল্লাসকে মাদক ভারতীয় ফেন্সিডিল সেবনের দায়ে বঙ্গবন্ধু প্রজন্মলীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক উল্লাস গ্রেফতার! বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠন (ওয়াটো) হতে বহিষ্কৃত নেতা ও বঙ্গবন্ধু প্রজন্মলীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক উল্লাসকে মাদক ভারতীয় ফেন্সিডিল সেবনের দায়ে গ্রেফতার করেছে দিনাজপুর জেলার হাকিমপুর থানা পুলিশ। গতকাল শুক্রবার (১৩ জুন) রাত ৮.৩০ ঘটিকায় হাকিমপুর থানা পুলিশ হাকিমপুর থানার রায়ভাগ গ্রামস্থ জনৈক সেবুর হোসেন, প্রিন্সের বাড়ীর সামনে ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করে আসামী বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠন (ওয়াটো) এর বহিষ্কৃত নেতা ওনবঙ্গবন্ধু প্রজন্মলীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জে এ এম জিন্নুরাইন উল্লাস (৩৪) ও তার এক সহোযগী মোঃ রাশিদুল ইসলাম (৩৯) কে গ্রেফতার করে মাদক মামলায় আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃত জে এ এম জিন্নুরাইন উল্লাস (৩৪) গোবিন্দগঞ্জ উপজেলার ফুলহার গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে এবং তার সহযোগী মোঃ রাশিদুল ইসলাম (৩৯) ঐ গ্রামের মোঃ রউফের ছেলে। হাকিমপুর থানা পুলিশ এদিন এদুজন ছাড়াও একই অভিযানে আরো তিনজন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করে। অত্র থানা এলাকায় পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর মাদক নির্মূল কার্যক্রম অব্যাহত রাখে। এদিকে বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠন (ওয়াটো) এর সভাপতি আমিনুর রহমান খসরু জানান, ‘‘জে এ এম জিন্নুরাইন উল্লাসের বিরুদ্ধে অনেক অভিযোগের ভিত্তিতে সংগঠনের সকল প্রকার কার্যক্রম হতে বহিস্বার করা হয়। অপরাধীর বিচার আইনে আছে তিনি এ মাদক কারবারিকে গ্রেফতার কারায় পুলিশের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।’’ স্থানীয়রা জানান, ‘জে এ এম জিন্নুরাইন উল্লাস স্ব ঘোষিত বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠন (ওয়াটো) বাংলাদেশ অধ্যায়ের সাধারণ সম্পাদক সহ কয়েকজন চোরাকারবারি মিলে এখান হতে বিভিন্ন ভারতীয় পণ্য সহ বিভিন্ন দেশের পণ্য চোরাই পথে রপ্তানির সাথে জড়িত। সে অনেক দিন ধরে নিজ এলাকায় এবং ঢাকায় বসে সংঙ্খবদ্ধ চক্রের সাথে মিলিত হয়ে চোরাকারবারির সাথে সম্পৃক্ত করেছেন।’
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com