নাগরপুরে যুবলীগের পথসভা
০৯ নভেম্বর, ২০২৬ ০২:২০ পূর্বাহ্ন

  

নাগরপুরে যুবলীগের পথসভা

স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল
১৫-০৬-২০১৯ ০৫:৩৮ অপরাহ্ন
নাগরপুরে যুবলীগের পথসভা

মাসুদ রানা,নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে আওয়ামী যুবলীগের পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জুন) সকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সামনে এ পথসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজ রানা এমবি’র সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি। তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশকে বঙ্গবন্ধুর কাঙ্খিত সোনার বাংলায় রুপ দিতে যুবলীগের নেতাকর্মীদের শেখ হাসিনার পাশে থাকার আহবান জানান। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো.শাহিনুর রহমান শাহিন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবর আল মামুন, সাধারন সম্পাদক মো.ফারুক হোসেন, ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনিসুজ্জামান তুহিন, উপজেলা যুবলীগের সদস্য সিরাজুল ইসলাম প্রমূখ।


স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ১৫-০৬-২০১৯ ০৫:৩৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 285 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com