নৌকার প্রার্থী কর্তৃক স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস হামলার অভিযোগ(ভিডিও সহ)
২৮ অক্টোবর, ২০২৬ ০৯:২৪ অপরাহ্ন

  

নৌকার প্রার্থী কর্তৃক স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস হামলার অভিযোগ(ভিডিও সহ)

মোঃ খায়রুল ইসলাম
১৪-০৬-২০১৯ ০৭:২৫ অপরাহ্ন
নৌকার প্রার্থী কর্তৃক স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস হামলার অভিযোগ(ভিডিও সহ)
কামার খন্দ প্রতিনিধিঃ কামারখন্দে নৌকার  প্রার্থীর উপর স্বতন্ত্র প্রার্থী এস এম শহিদুল্লাহ সবুজ এর প্রচারনার অফিস ভাংচুর এবং পোষ্টার ছেড়ার অভিযোগ উঠেছে । শুক্রবার আনুমানিক  সকাল সারে দশটায়  নৌকার প্রার্থী এবং তার সমর্থকেরা জামতৈল এলাকায় একটা মিছিল বের করে। মিছিলটি জামতৈল রেলস্টেশন ঘুরে জামতৈল গ্রামের ভিতর প্রবেশ করে । তারপর জামতৈল মডেল প্রাইমারী স্কুলের পূর্ব -দক্ষিণে  স্বতন্ত্র প্রার্থীর করা নির্বাচনী অফিস ভাংচুর করে মিছিলে অংশগ্রহন করা নৌকার সমর্থকেরা এবং  এলাকার অনেক পোষ্টার ছিড়ে ফেলে ।  
ঘটনাস্থল পরিদর্শন করতে গেলে সেখানকার লোকজন নানান ধরনের অভিযোগ করে বলেন, আমরা নানান ভাবে বাধা দিয়েছি কিন্তু তারা আমাদের কথা শোনে নাই । আমাদের কথা অমান্য করে তারা এই অফিস ভাংচুর করে । ঐ গ্রামের একজন ভ্যান চালক (নাম প্রকাশে অনিচ্ছুক) জানায়, ভাই আমি মিছিলের সামনে গিয়া মতিন চৌধুরিকে বললাম ভাই পোষ্টার ছিড়তে না করেন, তিনি আমাকে  ইসারা করে সরিয়ে দিলেন । তারপর আর কিছু বলি নাই তবে আমার এক ছোট ভাই সব কিছু ভিডিও করেছে চাইলে নিতে পারেন ।
 একই গ্রামের মুরুব্বি ইদ্রিস (৬০) বলেন, এহেন দিয়ে মতিন আর তার ভাই মিলে মিছিল নিয়া যাওয়ার সময় তারা থাকতেই সবাই লাফালাফি কইরা পোষ্টার গুলান ছিরে ফালাইলো । আর সেলিম নামে একজন আমাক কইলো যা কই তাই হোন, শেখ হাসিনার সাথে থাক ।
এ বিষয়ে এস এম শহিদুল্লাহ সবুজ বলেন, নির্বাচন কমিশনের আচরন বিধি অনুযায়ী ২ টার পূর্বে ও রাত ৮ টার পরে কোন নির্বাচনী  প্রচারনা করা যাবে না । কিন্তু তারা আজ কয়েকশো লোকজন নিয়ে প্রচারণা চালায় । তিনি আরও জানায় কামারখন্দে তার কর্মীদের বসার স্থানের কিছু চেয়ার,জামতৈল গ্রামের ভিতরের অফিস ভাংচুর করে এবং পোষ্টার ছিরে ফেলে । আবার আমার কর্মীকে মারধর করে মিছিলের লোকজন । 
এই বিষয়ে মতিন চৌধুরীর সাথে মুঠোফোন  একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন রিসিভ হয় নাই। 

মোঃ খায়রুল ইসলাম ১৪-০৬-২০১৯ ০৭:২৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1521 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com