সিরাজগঞ্জে বর্জ্রপাতে গরুসহ নারী নিহত
০৮ মে, ২০২৬ ০১:২৭ পূর্বাহ্ন

  

সিরাজগঞ্জে বর্জ্রপাতে গরুসহ নারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
১৪-০৬-২০১৯ ০৫:২১ অপরাহ্ন
সিরাজগঞ্জে বর্জ্রপাতে গরুসহ নারী নিহত

সোহাগ হাসানঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ধামকৈল গ্রামে মাঠে গরু আনতে গিয়ে স্বামী পরিত্যাক্ত রোমেনা বেগম (৫০) বর্জ্রপাতে গরুসহ নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের মৃত রমজান আলীর মেয়ে। এ ঘটনায় এলাকায় ব্যপক শোকের ছায়া নেমেছে। নিহতের চাচাতো ভাই ইকবাল সরকার জানান, শুক্রবার বিকেল পৌনে ৩ টার দিকে উত্তর-পশ্চিম কোণে কালো মেঘে ঢেকে যায়। সেইসাথে মেঘের তর্জন গর্জনও শুরু হয়। এ সময় বাড়ীর উত্তর মাঠ থেকে গরু আনতে গিয়ে বর্জ্রপাতে গরুসহ তিনি নিহত হন। এদিকে প্রায় ১ সপ্তাহ ধরে প্রচন্ড খরতাপ ও গরমে জনজীন অতিষ্ঠ। শুক্রবার বিকেলে জেলার বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত হয়। এতে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে বলে অনেকেই এই অভিমত ব্যক্ত করেন।


স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ১৪-০৬-২০১৯ ০৫:২১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 515 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com