উল্লাপাড়ায় রেলওয়ে ওভারপাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন
০৮ মে, ২০২৬ ০৫:৫৬ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় রেলওয়ে ওভারপাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৪-০৬-২০১৯ ০৩:৪৬ অপরাহ্ন
উল্লাপাড়ায় রেলওয়ে ওভারপাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জনসাধারণের ভোগান্তি অবশেষে লাগব হতে চলছে । উল্লাপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন রেলক্রসিংএ শুক্রবার সকালে ওভারপাস নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। উল্লাপাড়া এইচ,টি,ইমাম ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম প্রামাণিকের সভাপতিত্বে প্রধান অতিথি  সংসদ সদস্য তানভীর ইমাম   ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এসময় সংসদ সদস্য তানভীর ইমাম বলেন স্বাধীনতাপর থেকে এ অঞ্চলের মানুষ পাবনা-ঢাকা মহাসড়কের এই গুরুত্বপূর্ণ রেলওয়ে ক্রসিং এর উপর একটি ওভারপাস নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন। সকলের  দীর্ঘদিনের সেই দাবীটি বাস্তবায়ন হতে চলছে। সড়ক ও জনপদ অধিদপ্তরের সিরাজগঞ্জ সড়ক বিভাগ প্রণিত এসংক্রান্ত একটি প্রকল্পে একনেক থেকে ৮১ কোটি ৭৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান,উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহম্মেদ ,উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা ও জেলা পরিষদের সদস্য গোলাম মোস্তফা,উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা ও জেলা পরিষদের সদস্য গোলাম মোস্তফা, জেলা পরিষদের সদস্য ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিবলি ইসলাম কবিতাসহ প্রমুখ। 

সড়ক ও জনপদ অধিদপ্তরের সিরাজগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামানিক জানান, ২৬৬.৫৭ মিটার রেলওয়ে ওভারপাসের সঙ্গে দুইপাশে ১০০ মিটার লম্বা দুটি র‌্যাম্প নির্মাণ করা হবে। এছাড়া ৪.৫২ কিলোমিটার এ্যাপ্রোচ সড়ক এবং ১.৮৭ কিলোমিটার এ্যাপ্রোচ সড়কের নিচে পার্শ^ সড়ক নির্মাণ করা হবে। সেই সাথে এখানে ড্রেন নির্মাণ, সাইন, সিগন্যাল ও লাইটিং এর ব্যবস্থা থাকবে। এই ওভারপাস নির্মাণ করতে সময় লাগবে প্রায় দুথবছর। এটি নির্মাণ শেষ হলে এই রেল ক্রসিংয়ে আর সাধারন মানুষকে ঘন্টার পর ঘন্টা আটকা থাকতে হবে না।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৪-০৬-২০১৯ ০৩:৪৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 937 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com