উল্লাপাড়া সমাজসেবা কর্মকর্তার বাসায় চুরি
০৮ মে, ২০২৬ ০৮:১৬ অপরাহ্ন

  

উল্লাপাড়া সমাজসেবা কর্মকর্তার বাসায় চুরি

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৪-০৬-২০১৯ ১২:৪৬ পূর্বাহ্ন
উল্লাপাড়া সমাজসেবা কর্মকর্তার বাসায় চুরি

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মুত্তালিবের বাসায় স্বর্ণালংকার ও নগদ টাকাপয়সা চুরি হয়েছে । এঘটনায় সমাজসেবা কর্মকর্তা আব্দুল মুত্তালিব বুধবার উল্লাপাড়া মডেল থানায় একটি অজ্ঞাতনামা লিখিত অভিযোগ করেছে। অভিযোগ সূত্রে জানা যায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মুত্তালিব পরিবারসহ ঢাকায় যাওয়ায় বুধবার বেলা ১২টার দিকে তারা বাসা উল্লাপাড়া পৌর এলাকার ডেলিভারি হাসপাতালের পাশে তৃতীয় তলায় তালা ভেঙে ২ ভরি স্বর্ণলংকার, নগদ ৪০ হাজার টাকা চুরি করে পালিয়ে যায়। এ বিষয়ে উল্লাপাড়া সমাজসেবা কর্মকর্তা আব্দুল মুত্তালিব জানান আমি অফিস থেকে নৈমিত্তিক ছুটি গ্রহণ করে পরিবারসহ ঢাকায় গিয়েছিলাম প্রতিবেশীর ফোনে জানতে পারি বাসায় তালা ভেঙে চুরি হয়েছে। এ বিষয়ে আমি থানায় লিখত অভিযোগ করেছি আশাকরি পুলিশ যথাযথ ব্যবস্থা নিবে।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৪-০৬-২০১৯ ১২:৪৬ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 492 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com