উল্লাপাড়ায় ‘জামিয়া ইসলামীয়া দারুল উলুম মাদ্রাসা’ প্রতিষ্ঠিত
০৮ মে, ২০২৬ ০৫:৫৭ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় ‘জামিয়া ইসলামীয়া দারুল উলুম মাদ্রাসা’ প্রতিষ্ঠিত

নিউজরুম
১৩-০৬-২০১৯ ০৮:২৪ অপরাহ্ন
উল্লাপাড়ায় ‘জামিয়া ইসলামীয়া দারুল উলুম মাদ্রাসা’ প্রতিষ্ঠিত

উল্লাপাড়া প্রতিনিধিঃ উল্লাপাড়ার বড়হরে হিলফুল ফুজুল (শান্তি সংঘ) যুব সমাজের উদ্যোগে প্রতিষ্ঠিত হল অান্তরজাতিক মান সম্পন্ন "জামিয়া ইসলামীয়া দারুল উলুম মাদ্রাসা"। মহানবী হজরত মুহাম্মদ (সা.) সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। তিনি শুধু ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা হিসেবেই শ্রেষ্ঠত্ব লাভ করেননি, মানবজাতির সব অন্যায়, অনাচার, অবিচার, শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে সফল আন্দোলনকারী এবং মানবজাতির মধ্যে শান্তি প্রতিষ্ঠাকারী হিসেবেও শ্রেষ্ঠত্ব লাভ করেছিলেন। তাঁর জীবনের প্রতিটি কাজ মানবজাতির জন্য পথপ্রদর্শক ও আদর্শ শিক্ষা হিসেবে সর্বজন সমাদৃত। মহানবী (সা.)-এর জীবনের তেমনি একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে 'হিলফুল ফুজুল' প্রতিষ্ঠা। 'হিলফুল ফুজুল' অর্থ শান্তিসংঘ। নবুয়তপ্রাপ্তির ১৫ বছর আগে মাত্র ২৫ বছর বয়সে তিনি আরব সমাজের সব অন্যায়, অবিচার, শোষণ ও নির্যাতন বন্ধের লক্ষ্যে তাঁর সমবয়সী কিছু যুবককে নিয়ে এ শান্তিসংঘ প্রতিষ্ঠা করেছিলেন। এ সংঘের প্রতিটি কর্মসূচি থেকে যুবসমাজের জন্য বহু শিক্ষণীয় বিষয় রয়েছে। এই শিক্ষণীয় বিষয় গুলোর কথা চিন্তা করে উল্লাপাড়ার বড়হর খামারপাড়ায় ২০১৮ সালে হিলফুল ফুজুল (শান্তি সংঘ) যুব সমাজ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করা হয়। এই সংগঠনটি প্রতিষ্ঠার উদেশ্য হলো অসহায় মানুষদের সাহায্য সহযোগিতা করা। এই সংগঠনে বর্তমানে ১০০ এর অধিক কর্মী নিয়োজিত আছেন। সংগঠনটি সম্পূর্ন কর্মীদের দ্বারা পরিচালিত হয়। সংগঠনটি সব সময় মানুষের কল্যানে কাজ করে চলেছে। সংগঠনটি প্রতি বছর বার্ষিক ওয়আজ মাহফিলের আয়োজন করে থাকে, এছাড়াও রোজার সময় ইফতার মাহফিল, ঈদে গরীব দুঃখীদের মধ্যে কাপড় সহ ঈদ সামগ্রী প্রদান করে থাকে। এছাড়াও বছরের প্রায় সব সময় তারা সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে থাকে। বর্তমানে এই সংগঠনের উদ্যোগে প্রতিষ্ঠিত হল "জামিয়া ইসলামীয়া  দারুল উলুম মাদ্রাসা" এটি আন্তর্জাতিক মান সম্পন্ন একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। মাদ্রাসাটির ভিত্তিপ্রস্তর ২০১৭ সালে নির্মান করা হয়। মাদ্রাসাটির কার্যক্রম ১৩/০৬/২০১৯ তারিখ হতে শুরু করা হয়৷ মাদ্রাসাটির বিভাগ গুলো হলো আদর্শ নূরানী বিভাগ, মান সম্পন্ন নাজেরা বিভাগ, আন্তর্জাতিক মান সম্পন্ন হিফয বিভাগ, হিফয রিভিশন বিভাগ, নূরানী কিন্ডারগার্টেন।


নিউজরুম ১৩-০৬-২০১৯ ০৮:২৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 942 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com