শিরোনামঃ
সিনিয়র করেসপন্ডেন্ট, রায়গঞ্জ ১৩-০৬-২০১৯ ০৮:১২ অপরাহ্ন |
রায়গঞ্জ প্রতিনিধিঃ রায়গঞ্জে টিউবওয়েলের পানি নেয়াকে কেন্দ্র করে দেবর-ননদের মারপিটে জেসমিন(৩১) নামের এক গৃহবধু খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রায়গঞ্জ থানা পুলিশ রায়গঞ্জ পৌর এলাকার ধানগড়া প্রামানিক পাড়া মহল্লার শুকুর আলীর পুত্র নিহত গৃহবধুর লাশ স্বামী দোলন প্রামানিকের শয়ন কক্ষ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ মর্গে প্রেরণ করেছে। নিহত গৃহবধুর পিতা আলহাজ্ব ইউসুফ আলী প্রামানিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার রাতে গৃহবধু জেসমিন খাতুনের সাথে টিউবওয়েলের পানি নেয়াকে কেন্দ্র করে দেবর আবুল কালাম প্রামানিক ও ননদ সূর্য খাতুনের সাথে বাগবিতন্ডা হয়। এরই জেরে বৃহষ্পতিবার ভোরে দেবর কালাম জেসমিনকে কাঠের পিড়ি দিয়ে মাথার পিছনে সজোরে আঘাত করলে মাটিতে পড়ে অচেতন হয়ে যায়। এ সময় শ্বশুর বাড়ীর লোকজন বিষয়টিকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার জন্য গলায় রশি দিয়ে স্বামীর শয়ন ঘরে ধর্ণার সাথে ঝুলানোর চেষ্টা করে। পরে এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে ঘাতকেরা তার গলায় রশি পেচিয়ে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়। এ ঘটনার খবর পেয়ে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুর রউফ মিয়া, অফিসার ইনচার্জ পঞ্চনন্দ সরকার, ওসি তদন্ত শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে গৃহবধুর লাশ উদ্ধার করে হত্যার কারণ নিশ্চিত করতে লাশ মর্গে প্রেরণ করেন। নিহতের বাবা ইউসুফ আলী বাদী হয়ে রায়গঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com