তাড়াশে গঠনতন্ত্র বর্হিভূত আওয়ামীলীগের ওয়ার্ড কমিটি গঠনের অভিযোগ
০৯ নভেম্বর, ২০২৬ ০২:৩০ পূর্বাহ্ন

  

তাড়াশে গঠনতন্ত্র বর্হিভূত আওয়ামীলীগের ওয়ার্ড কমিটি গঠনের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
১৩-০৬-২০১৯ ০৮:০০ অপরাহ্ন
তাড়াশে গঠনতন্ত্র বর্হিভূত আওয়ামীলীগের ওয়ার্ড কমিটি গঠনের অভিযোগ

তাড়াশ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়ন আওয়ামী লীগের নয় টি ওয়ার্ডে গঠনতন্ত্রের বাইরে কমিটি করার অভিযোগ উঠেছে। এ নিয়ে উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগ পাল্টাপাল্টি দুটি পৃথক কমিটি গঠন করেছে। এ ঘটনা কে কেন্দ্র করে ওই এলাকায় দলীয় নেতাকর্মীদের মাঝে উত্তেজনা দেখা দিয়েছে। সগুনা ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে ইতোমধ্যেই কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক বরাবর অভিযোগ দায়ের করা হয়েছে ।
অভিযোগ ও দলীয় সূত্রে প্রকাশ, ৩ নং সগুনা ইউনিয়নের নয় টি ওয়ার্ডের মধ্যে ৫নং থেকে ৯ নং পর্যন্ত চারটি ওয়ার্ডের তারিখ নির্ধারিত হয় গত ১ জুন এবং ১নং থেকে ৪ নং ওয়ার্ড পর্যন্ত ২জুন ।
সে মোতাবেক কাউন্সিল শুরু হলে কমিটি গঠন করা নিয়ে ইউনিয়ন আওয়মী লীগের সভাপতি-সম্পাদকের সাথে উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকের মত পার্থক্য দেখা দেয়।
এতে করে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গণি মাস্টার ও সাধারণ সম্পাদক মো:জহুরুল ইসলাম তার সমর্থকদের সাথে নিয়ে সভাস্থল ত্যাগ করেন । এবং তারা ঘটনাটি মিমাংসা না করে পরবর্তী কাউন্সিল বন্ধ করার অনুরোধ জানান এ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: মো:আব্দুল আজিজ কে ।
এ প্রসঙ্গে সগুনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো:আব্দুল গণি মাস্টার অভিযোগ করে বলেন,কাউন্সিলারদের মতামত উপেক্ষা করে ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে, তাদের মনোনীতদের নিয়ে ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়। যা গঠনতন্ত্র পরিপন্থী। যার ফলে আমরা পাল্টা কমিটি ঘোষণা করেছি। গঠনতন্ত্র মোতাবেক ওয়ার্ড কমিটি অনুমোদন দেবার একমাত্র এক্তিয়ার ইউনিয়ন আওয়ামী লীগের।
এ বিষয়ে তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকারের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ওয়ার্ড কমিটিতে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক তাদের নিজেদের লোক নিয়ে কমিটি করতে চাইলে বিতর্ক দেখা দেয়।তারপরও আমরা নিয়মতান্ত্রিকভাবে কাউন্সিল চালাতে চাইলে তারা সভাস্থল ত্যাগ করেন। এ জন্য আমরা সহসভাপতিকে দায়িত্ব দিয়ে কাউন্সিল সমাপ্ত করি। এখানে কোন প্রকার অনিয়মের প্রশ্নই ওঠেনা ।

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৩-০৬-২০১৯ ০৮:০০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 808 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com