শিরোনামঃ
নিউজরুম ১৩-০৬-২০১৯ ১১:১৯ পূর্বাহ্ন |
হবিগঞ্জের বাহুবলে মোবাইল ফোন বিস্ফোরনে সাজু মিয়া (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সাজু মিয়ার বাড়ির পুটিজুরি ইউনিয়নের চকগাও গ্রামে। তার বাবার নাম জালাল মিয়া। পুটিজুরী ইউনিয়নের চেয়ারম্যান মো. তারা মিয়া জানান, বুধবার দুপুর ১টার দিকে বৈদ্যুতিক ছকেটে মোবাইল ফোন চার্জে লাগিয়ে জামার পকেটে মোবাইলটি রেখে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর মোবাইলটি ওভার চার্জ হয়ে বিস্ফোরিত হলে সাথে সাথেই সাজু মিয়া মৃত্যুর কোলে ঢলে পড়ে। মোবাইলটি বিস্ফোরিত হওয়ার কারণে তার বুকের বাম পার্শ্বে ঝলসে গেছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com