শিরোনামঃ
নিউজরুম ১৩-০৬-২০১৯ ০৮:৪৮ পূর্বাহ্ন |
নারায়ণগঞ্জে সদর উপজেলায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে অজ্ঞাত পরিচয়ের (৪০) এক যুবক নিহত হয়েছেন। বুধবার সদর উপজেলার ইসদাইর রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। রেলওয়ে পুলিশের (জিআরপি) নারায়ণগঞ্জ স্টেশন ফাঁড়ি পুলিশের এসআই মীর সাব্বির আলী জানান, ঢাকার কামলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জগামী একটি চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নামার সময় দুর্ঘটনাটি ঘটে।
মূলত ওই যুবক ইসদাইর রেলক্রসিংয়ের সামনে নামতে ঝুঁকি নিয়ে চলন্ত ট্রেন থেকে লাফ দেন। তখন ট্রেনে কাটা পড়েন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com