কাজিপুরে গাড়িচাপায় শিশুর মৃত্যুঃ জরিমানার জেরে পরিবহন ধর্মঘট
০৮ মে, ২০২৬ ০২:৩৩ পূর্বাহ্ন

  

কাজিপুরে গাড়িচাপায় শিশুর মৃত্যুঃ জরিমানার জেরে পরিবহন ধর্মঘট

আব্দুল জলিল
১২-০৬-২০১৯ ০৪:৪৬ অপরাহ্ন
কাজিপুরে গাড়িচাপায় শিশুর মৃত্যুঃ জরিমানার জেরে পরিবহন ধর্মঘট

কাজিপুর  প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরের চরাঞ্চলে অটোচাপায় এক শিশু মৃত্যুর ঘটনায় চালককে জরিমানার জেরে পরিবহন মালিকেরা অনির্দিষ্টকালের জন্য গাড়ি চালানো বন্ধ করে দিয়েছেন । এতে করে  চরাঞ্চলের ৫ টি ইউনিয়নের লোকজন চলাচলে সীমাহীন দূর্ভোগে পড়েছে। 
  মঙ্গলবার চরাঞ্চলে গিয়ে জানা গেছে, গত শুক্রবার দুপুরে চরের রুপসা বাজার  থেকে নাটুয়ারপাড়া গামি যাত্রী বোঝাই একটি অটো রিক্সা পানাগাড়ি বাজার নামক স্থানে রাসেদ নামে ২ বছরের শিশু সন্তানকে চাড়া দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। এই ঘটনায় স্থানীয় নেতৃবৃন্দ  অটোচালক রেহাইশুড়িবেড় গ্রামের আমির হোসেনকে ৩ লক্ষ টাকা জরিমানা করেন। 
এই জরিমানার জের ধরে চরাঞ্চলে চলাচলরত অটোরিক্সা ও দুই শতাধিক ভাড়ায় চালিত মোটারসাইকেল চালক সমিতির সদস্যগণ অনির্দিষ্টকালের জন্য যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন। 
চরের পরিবহন শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক তোজাম মন্ডল জানান,‘ গাড়ি দূর্ঘটনা হতেই পারে কিন্ত একজন অটোরিক্সা চালকের তিন লাখ টাকা জরিমানা মেনে নেয়া যায়না।’  এর সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত এই ধর্মঘঠ চলবে।’ 
 বিচারককাজে অংশ নেয়া  তেকানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনর রশিদ জানান, ‘ আমরা একটা রায় ঘোষণা করেছি।  যদি রায় না মানে সে কথা আমাদের বলতে হবে। এভাবে পরিবহণ বন্ধ করাটা ঠিক হয়নি।
 চরাঞ্চলের নাটুয়ারপাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘ অনাকাক্সিক্ষত ঘটনা রোধে আমরা পুরো রাস্তাঘাটের উপর নজর রেখেছি।’ 
ন। ’ এদিকে ধর্মঘটের কারণে গোটা চরাঞ্চলের মানুষের যাতায়াতে ও পণ্য পরিবহণে চরম বিড়ম্বনায় পড়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত (মঙ্গলবার দুপুরে ) উভয় পক্ষের মধ্যে সমঝোতা বৈঠক চলছিল। 

 


আব্দুল জলিল ১২-০৬-২০১৯ ০৪:৪৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 744 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com