শ্রীবরদীতে কারিতাসের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
০৬ মে, ২০২৬ ০১:৫২ অপরাহ্ন

  

শ্রীবরদীতে কারিতাসের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নিউজরুম
১২-০৬-২০১৯ ০৪:১৯ অপরাহ্ন
শ্রীবরদীতে কারিতাসের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মো. আব্দুল বাতেনঃ শ্রীবরদীতে মর্যাদাপূর্ণ ও টেকসই আর্থ সামাজিক উন্নয়ন (সিড্স এস-এফ) কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে কারিতাস সিডস্ এসএফ প্রকল্প শ্রীবরদীর আয়োজনে উপজেলা পরিষদ হলরুম সোমেশ্বরীতে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। আর্ত মানবতার সেবার লক্ষ নিয়ে কারিতাস বাংলাদেশ ষ্ট্রমী ফাউন্ডেশনের অর্থায়নে শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী সিংগাবরুনা ও রাণীশিমুল ইউনিয়নের ৪ শত ৫০টি পরিবারকে সাথে নিয়ে ৫ বছর ব্যাপি কাজ করবে। উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলাম। সুফল-২ এর জুনিয়র কর্মসূচি কর্মকর্তা সুরঞ্জন রাকসামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সিডস্-এসএফ প্রকল্পের শ্রীবরদী উপজেলা কো-অর্ডিনেটর সত্যজিৎ মৃ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম জলি সরকার, সিংগাবরুনা ইউপি চেয়ারম্যান আব্দুর রেজ্জাক মজনু, উপজেলা কৃষি অফিসার নাজমুল হাছান, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা রহুল আলম তালুকদার, সমাজসেবা কর্মকর্তা সরকার নাছিমা আখতার, ময়মনসিংহ অঞ্চলের ইকো-ইনক্লুজন কর্মসূচি কর্মকর্তা ওসমান গণি ও ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমা প্রমূখ। এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।


নিউজরুম ১২-০৬-২০১৯ ০৪:১৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 223 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com