উপ-সচিব ফারুক আহমেদ সিরাজগঞ্জের নতুন ডিসি
২৬ এপ্রিল, ২০২৬ ০৬:৩৮ পূর্বাহ্ন

  

উপ-সচিব ফারুক আহমেদ সিরাজগঞ্জের নতুন ডিসি

করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
১২-০৬-২০১৯ ১০:০১ পূর্বাহ্ন
উপ-সচিব ফারুক আহমেদ সিরাজগঞ্জের নতুন ডিসি

দেশের ১৯টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার সন্ধ্যার পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা এই নিয়োগ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক এসএম তরিকুল ইসলামকে গাজীপুর জেলা প্রশাসক, প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক অতুল সরকারকে ফরিদপুর জেলা প্রশাসক, বরগুনা জেলা প্রশাসক কবির মাহমুদকে পাবনা জেলা প্রশাসক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদা সুলতানাকে গোপালগঞ্জ জেলা প্রশাসক, নওগাঁ জেলা প্রশাসক মো. মিজানুর রহমানকে ময়মনসিংহ জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিনকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এর একান্ত সচিব মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদারকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক, ঝালকাঠি জেলা প্রশাসক মো হামিদুল হককে রাজশাহীতে, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মামুনুর রশিদকে বাগেরহাটে, লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফকে যশোরে, নীলফামারী জেলা প্রশাসক নাজিয়া শিরিনকে মৌলভীবাজারে, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব ডক্টর ফারুক আহমেদকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শাহিন ইমরান স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন মন্ত্রিপরিষদ সচিব বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সচিব ও অতিরিক্ত সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিহিত করার জন্য পাঠানো হয়।


করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ১২-০৬-২০১৯ ১০:০১ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1652 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com