'সিরাজগঞ্জ মেডিকেল স্টুডেন্টস এ্যাসোসিয়েশন'র সহ-সভাপতি ওবায়দুর
১২ মে, ২০২৬ ০৬:৩৮ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

'সিরাজগঞ্জ মেডিকেল স্টুডেন্টস এ্যাসোসিয়েশন'র সহ-সভাপতি ওবায়দুর

অনলাইন নিউজ এডিটর
১১-০৬-২০১৯ ১১:১৭ অপরাহ্ন
'সিরাজগঞ্জ মেডিকেল স্টুডেন্টস এ্যাসোসিয়েশন'র সহ-সভাপতি ওবায়দুর

এনবিএমসি প্রতিনিধিঃ বাংলাদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে অধ্যায়নরত সিরাজগঞ্জের শিক্ষার্থীদের সংগঠন 'সিরাজগঞ্জ মেডিকেল স্টুডেন্টস এ্যাসোসিয়েশন'র নবগঠিত কমিটিতে সহ-সভাপতি পদ পেয়েছেন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের মেধবী শিক্ষার্থী ওবায়দুর রহমান।

গত শনিবার সংগঠনের সাবেক সভাপতি ডাঃ মো. ফয়সাল আহমেদ ও সাধারণ সম্পাদক ডাঃ মোস্তফা মনোয়ারুলের সুপারিশের প্রেক্ষিতে তাসিন মুহাম্মাদ রেসাদকে সভাপতি এবং আহসান হাবীব তরুণকে সাধারণ সম্পাদক করে ২২ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেন। এ কমিটিতে সহ-সভাপতি পদে মনোনিত হয়েছেন ওবায়দুর রহমান।

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গার ঐতিহ্যবাহী আওয়ামী পরিবারের সন্তান ওবায়দুর রহমান নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের এমবিএবিএস শেষ বর্ষের মেধাবী ছাত্র। তিনি ২০১৪ সালে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে ভর্তি হন। এর আগে ওবায়দুর রহমান সুনামের সাথে উল্লাপাড়া বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি ও মোমেনা আলী বিজ্ঞান স্কুল থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সেচ্ছাসেবী হিসেবে কাজ করেন।

'সিরাজগঞ্জ মেডিকেল স্টুডেন্টস এ্যাসোসিয়েশন'র সহ-সভাপতি হওয়ায় ওবায়দুর রহমান বিভিন্ন মহল থেকে প্রশংসা ও অভিনন্দন পাচ্ছেন। সততা ও নিষ্ঠার সাথে তার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে চান ওবায়দুর। এজন্য সকলের নিকট দোয়াপ্রার্থী তিনি।

উল্লেখ্য ২২ সদস্য বিশিষ্ট এ আংশিক কমিটিতে সহ-সভাপতি পদে ৬ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক রয়েছেন ৬ জন, সাংগঠনিক সম্পাদক ৮ জন রয়েছেন। আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে জানা গেছে।


অনলাইন নিউজ এডিটর ১১-০৬-২০১৯ ১১:১৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1066 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com