গাজীপুরে শ্রমিক কলোনির ৫৭ ঘর পুড়ে ছাই
০৮ মে, ২০২৬ ০২:৩২ পূর্বাহ্ন

  

গাজীপুরে শ্রমিক কলোনির ৫৭ ঘর পুড়ে ছাই

নিউজরুম
০৯-০৬-২০১৯ ০২:২৪ অপরাহ্ন
গাজীপুরে শ্রমিক কলোনির ৫৭ ঘর পুড়ে ছাই

গাজীপুরে আগুনে শ্রমিক কলোনির ৫৭টি ঘর পুড়ে ছাই হয়েছে।

রোববার ভোর পৌনে ৪টার দিকে সিটি কর্পোরেশনের বাইমাইল এলাকায় একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ সময় দুজন আহত হয়েছেন। তারা হলেন খোকা বাবু (৪০) ও শামীম (৩৫)।

গাজীপুরের জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু সালেহ মোহাম্মদ জাকারিয়া খান জানান, ভোর পৌনে ৪টার দিকে বাইমাইল এলাকার ওই শ্রমিক কলোনিতে আগুন লাগে। এ সময় স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।

গাজীপুরের কাশিমপুরের ডিবিএল মিনি ফায়ার স্টেশনের একটি এবং জয়দেবপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তবে এর আগেই আগুনে ওই শ্রমিক কলোনির কাঁচা ও আধাপাকা ৫৭টি ঘরসহ মালামাল পুড়ে যায়।

তবে ধারণা করা হচ্ছে, গ্যাসের চুলার লিকেজ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে আগুন নেভাতে গিয়ে দুজন আহত হয়েছেন বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।


নিউজরুম ০৯-০৬-২০১৯ ০২:২৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 342 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com