শিরোনামঃ
আব্দুল জলিল ০৯-০৬-২০১৯ ১২:১৪ অপরাহ্ন |
কাজিপুর প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের কাজিপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপণী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সোনামুখী নবজাগরণী ক্রীড়া সংঘের আয়োজনে উপজেলার সোনামুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফিরোজ মাহমুদ। ঠাকুরগাঁও জেলার সিনিয়র সহকারি জজ আবু তালেব এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী, জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা, সোনামুখী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান আলী খান, বিশিষ্ট সাংবাদিক ও চ্যানেল নাইন এর সংবাদ পাঠক আহমদ তোফায়েল, সমাজ সেবিকা সুফিয়া খাতুন, উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক উজ্জ্বল ভৌমিক প্রমূখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com