পাবনায় স্ত্রীর মৃত্যুর ১৫ ঘণ্টার মধ্যে চলে গেলেন স্বামীও
০৮ মে, ২০২৬ ০২:৩৩ পূর্বাহ্ন

  

পাবনায় স্ত্রীর মৃত্যুর ১৫ ঘণ্টার মধ্যে চলে গেলেন স্বামীও

নিউজরুম
০৮-০৬-২০১৯ ০৩:৩৫ অপরাহ্ন
পাবনায় স্ত্রীর মৃত্যুর ১৫ ঘণ্টার মধ্যে চলে গেলেন স্বামীও

 সড়ক দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যুর ১৫ ঘণ্টার মধ্যেই পৃথিবী ছেড়ে চলে গেলেন স্বামী ওয়াহেদ (২৮)। ঈদের আনন্দ নিতে বাবার বাড়ি যাওয়ার পথে শুক্রবার দুপুরে নিহত হন গৃহবধূ মারিয়ার। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে বাবা-মায়ের মৃত্যুতে এতিম হয়ে পড়লো তাদের একমাত্র সন্তান শিশু আহাদ।

শনিবার ভোর সাড়ে ৩টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে ওয়াহেদের মৃত্যু হয়। এর আগে শুক্রবার দুপুর ১টার দিকে দাশুড়িয়া-পাকশী বিশ্বরোডের জয়নগরের তামান্না ফিলিংস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার দুপুর ১টায় স্ত্রী মারিয়া (২২) ও শিশু সন্তান আহাদতে (৬) নিয়ে মোটরসাইকেলে ঈশ্বরদী মিরকামারী গ্রাম থেকে শশুরবাড়ি একই উপজেলার ছিলিমপুর গ্রামে বেড়াতে যাচ্ছিলেন ওয়াহেদ।

দাশুড়িয়া-পাকশী বিশ্বরোডের জয়নগরের তামান্না ফিলিংস্টেশনের কাছে পাম্প থেকে তেল নেয়ার জন্য রাস্তা পার হওয়ার সময় অন্য দুটি মোটরসাইকেল তাদের ধাক্কা দেয়। এতে তিনজনই সড়কে ছিটকে পড়েন। এসময় দাশুড়িয়া থেকে পাকশীগামী একটি মাইক্রোবাস তাদের চাপা দিলে মারিয়া ঘটনাস্থলেই নিহত হন।

আহত স্বামী ওয়াহেদ ও তার সন্তান আহাদকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। ওয়াহেদের অবস্থা আশংকাজনক হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শনিবার ভোররাত সাড়ে ৩টায় সেখানেই তার মৃত্যু হয়।


নিউজরুম ০৮-০৬-২০১৯ ০৩:৩৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 682 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com