শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৮-০৬-২০১৯ ০৩:১৭ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হাস খুজতে গিয়ে লামিয়া খাতুন (০৮) নামে এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। সে উল্লাপাড়া পৌরসভাধীন পশ্চিমপাড়ার রানা প্রামাণিকের মেয়ে। শুক্রবার (৮ জুন) সন্ধ্যায় শিশুটি নিজ বাড়ি থেকে হারিয়ে যায় এরপর অনেক খোজাখুজি করে কোথাও না পাওয়া গেলে সেইদিন রাত্রে লামিয়ার বাবা উল্লাপাড়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে।
শনিবার (০৯ জুন) সকালে বাড়ির পাশে পুকুর থেকে মৃতবস্থায় শিশুটির লাশ পাওয়া যায়।
উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক আসলাম হোসেন জানান শনিবার সকালে শিশুটির লাশ পুকুর থেকে পাওয়া যায়। শুক্রবার সন্ধ্যায় শিশুটি পুকুরে হাস খুজতে গিয়ে পানিতে ডুবে মারা যায়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com